Featured

Type Here to Get Search Results !

লাকসাম উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ​বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী "ইউনিট সভাপতি সম্মেলন" অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিট সভাপতি এবং দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা'ছুম বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আলোকে আদর্শিক দৃঢ়তা, নৈতিকতা, ঐক্য, ধৈর্য এবং সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। একই সঙ্গে তিনি সমাজকল্যাণমূলক কার্যক্রম ও জনসম্পৃক্ততা বৃদ্ধির আহ্বান জানান।

"সংগঠন সম্প্রসারণ ও মজবুতি অর্জনে ইউনিট দায়িত্বশীলদের করণীয়" শীর্ষক আলোচনা উপস্থাপন করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান। তিনি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​লাকসাম উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জোবায়ের ফয়সালের পরিচালনায় ​অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা কর্মপরিষদ সদস্য ড. অধ্যক্ষ শফিকুল আলম হেলাল। তিনি কুরআনের আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে জামায়াতের আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা এবং দাওয়াতি কার্যক্রম বেগবান করার বিষয়ে মৌলিক আলোচনা করেন উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলাম।

​সমাপনী বক্তব্যে উপজেলা আমীর বলেন, "ইউনিটই সংগঠনের প্রাণশক্তি। প্রতিটি ইউনিটকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে আন্তরিকতা ও পরিকল্পিতভাবে কাজ করতে হবে।"

দিনব্যাপী এ সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়। অংশগ্রহণকারী দায়িত্বশীলরা সম্মেলনটিকে সময়োপযোগী ও সফল বলে অভিহিত করেন।

​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর হাফেজ মোশারফ হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহীদ উল্ল্যাহ, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা হায়াতুন্নবী আলী, নিজাম উদ্দিন মহসিন, কর্মপরিষদ সদস্য আব্দুল কালাম ভূঁইয়া, মাওলানা ফরিদুল হক, মাওলানা নুরে আলম, মাওলানা ফখরুল ইসলাম, আবদুল মান্নান মজুমদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার