নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ‘কমভিউ কনফেকশনারি’ নামে একটি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক মো. মমিনুল ইসলাম।
রোববার (৩০ আগস্ট) দিবাগত মধ্যরাতে এ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লাকসাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে পাশের দোকানগুলো রক্ষা পেলেও পুড়ে যায় দোকানের সব মালামাল।
ফায়ার সার্ভিসের স্টেশন পরিদর্শক মো. মঞ্জুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী মমিনুল ইসলাম। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।







.jpg)


