নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী (নজরুল বর্ষ) পালিত হয়েছে।
নজরুল বর্ষ উপলক্ষে সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শ নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা।
বক্তারা বলেন, নজরুল ছিলেন সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িকতার অন্যতম প্রধান কণ্ঠস্বর। নতুন প্রজন্মের মাঝে তাঁর চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করেন।







.jpg)


