নিজস্ব প্রতিবেদক: লাকসাম উপজেলা ও পৌরসভা এলাকার সকল কুকুরকে জলাতঙ্ক ভ্যাকসিন দেয়ার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আগামীকাল বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে এ কার্যক্রম শুরু হবে।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা এক এক বার্তায় উল্লেখ করেন, 'লাকসাম উপজেলার সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, লাকসাম পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নে আগামীকাল ০৯/০৯/২০২৬ তারিখ হতে ১০/০৯/২০২৬ তারিখ পর্যন্ত ০২ দিন ব্যাপী জলাতঙ্ক রোগ প্রতিরোধে প্রশিক্ষিত ডগ ক্যাচার টীম এর মাধ্যমে কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালিত হবে। উক্ত কার্যক্রমে সকলকে সচেতনতার সাথে সহায়তা করার জন্য অনুরোধ করা হলো। এছাড়া কোনো কুকুরকে ভ্যাক্সিনেশন করতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার দপ্তরে যোগাযোগ করার জন্য বলা হলো। আগামীকাল সকাল ৮:৩০ ঘটিকা থেকে উপজেলা পরিষদ থেকে কার্যক্রম শুরু হবে।'







.jpg)


