নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ সেপ্টেম্বর শনিবার আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে কুমিল্লার লাকসামে জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত স্বাগত মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের হাউজিং এস্টেট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে গিয়ে শেষ হয়। পরে লংমার্চ সফল করতে দৌলতগঞ্জ বাজারে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী। পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, উপজেলা জামায়াতের আমীর হাফেজ জহিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ-সভাপতি একেএম শাহআলম।







.jpg)


