Featured

Type Here to Get Search Results !

নওয়াব ফয়েজুন্নেছা কলেজ হোস্টেল উদ্বোধন ও নবীন বরন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নারীশিক্ষার অগ্রদূত নওয়াব ফয়েজুন্নেছা চৌধুরানী প্রতিষ্ঠিত নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ হোস্টেল উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিমগাঁওস্থ নওয়াব ফয়েজুন্নেছা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম।

কলেজ অধ্যক্ষ প্রফেসর মুনির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর মোঃ আতিকুর রহমান, প্রফেসর মোঃ মনিরুল ইসলাম খান, প্রফেসর মোঃ অলিউল্লাহ ভূঞা, প্রফেসর মুহাম্মদ সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ ফখরুল লতিফ। এ সময় লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাশেম মানু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুকসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রদল, ছাত্রশিবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার