নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম আল হেদায়া ইসলামিয়া মহিলা আলিম মাদ্রাসায় আলিম সবক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম নারী শিক্ষার উন্নয়নে এ মাদ্রাসার নতুন ভবনসহ সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকীর সভাপতিত্বে,
মাদ্রাসার অধ্যক্ষ নাসিমা আক্তার মজুমদারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাশেম মানু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ।
অনুষ্ঠানে মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্রী-অভিভাবক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


