নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে খেলতে গিয়ে বাড়ীর পাশে পুকুরের পানিতে ডুবে আপন চাচাত ভাই বোনের মৃত্যু। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হল কুমিল্লা আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তার বড়ভাই দুবাই প্রবাসী নাসির উদ্দিনের ছেলে সুফিয়ান (৩২ মাস)।
স্থানীয়রা জানান, পৌর এলাকার মিশ্রী উত্তর পাড়া নিজ বাড়ির পুকুরের পাশে ওই দুই শিশু খেলাধুলা করছিল। এদিকে সন্ধ্যা ঘনিয়ে এলে তাদেরকে পরিবারের লোকজন না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে তাদের পায়ের স্যান্ডেল পুকুরে ভাসতে দেখে। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করা হয়। এদিকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পর তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী এ তথ্য নিশ্চিত করেন।







.jpg)


