Featured

Type Here to Get Search Results !

আজগরা ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়ন পরিষদে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ সেপ্টেম্বর) আজগরা ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে ও ইউপি সচিব মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাদক, ইভটিজিংসহ অপরাধ নিয়ন্ত্রণে নানা কৌশল তুলে ধরেন, লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন, আজগরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও আজগরা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল মমিন, সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিয়া। এছাড়াও অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার