Featured

Type Here to Get Search Results !

তুচ্ছ ঘটনায় নাঙ্গলকোট-মনোহরগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ: আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পুজকরা নামক স্থানে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের জাগির ও হাতিমারা গ্রামের বাসিন্দাদের সঙ্গে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া ও পুজকরা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে পুচকরা গ্রামের এক ফল বিক্রেতার সঙ্গে জাগির গ্রামের এক নারীর ফল কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে ওই নারী বিষয়টি তাঁর স্বামীকে জানালে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফল বিক্রেতাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পরে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট থানা এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। পুলিশের তৎপরতায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রিতিকর ঘটনা এড়াতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার