নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন ইনস্টিটিউটে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নসহ সার্বিক উন্নয়নে একান্ত সহযোগিতার আশ্বাস দেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ মুহাম্মদ আবদুল মোবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও আল হেদায়া ইসলামীয়া মহিলা আলিম মাদ্রাসার সভাপতি ড. ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, লাকসাম উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাঃ নুরুল্লাহ রায়হান, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হাশেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহসুলতান খোকন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, বিদ্যালয় প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক মাওলানা আলী আশরাফ, বিশিষ্ট সমাজ সেবক দেওয়ান মাহবুব-ই ছোবহানী, উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবু জাফর মজুমদার।
অনুষ্ঠানে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী-অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।







.jpg)


