Featured

Type Here to Get Search Results !

লাকসামে মাসব্যাপী শিশু-কিশোর আনন্দ মেলা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে মাসব্যাপী শিশু-কিশোর আনন্দ মেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলামের উদ্যোগে লাকসাম ফ্লাওয়ার মিল সংলগ্ন মাঠে আয়োজিত মেলায় নাগরদোলা, শিশু রেল, খেলনা সামগ্রী, কসমেটিক, পোশাক, খাদ্য সামগ্রীসহ অর্ধশত স্টল স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মুশু, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আবুল হাশেম মানু, সহ-সভাপতি আবুল হোসেন মিলন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিকসহ উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার