গত রোববার (১১ অক্টোবর) মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে জারি করা পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে বলা হয়েছে, 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬-এর মাধ্যমে সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর ১২২ ধারার পর নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করা হয়েছে।' এর ফলে নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দান বা হস্তান্তরের পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তির ভোগদখলের অধিকার সংরক্ষণের বিধান যুক্ত হয়েছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ পাস হয়। নতুন এ বিধানের মাধ্যমে পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দাতার ভোগদখলের অধিকার সংরক্ষণের সুযোগ তৈরি হলো।







.jpg)



