Featured

Type Here to Get Search Results !

কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জের ৩ কিশোর গ্যাংয়ের ৫ লিডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৩ কিশোর গ্যাংয়ের ৫ জন সক্রিয় লিভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের এক প্রেস রিলিজে জানানো হয়, কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তিন থানার তিনটি গ্যাংয়ের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধানে  বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।

গ্রেপ্তারকৃতরা হলো- কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রাম এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০), এবং মনোহরগঞ্জের ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

কুমিল্লা জেলা পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক অভিযান চলছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এ অভিযান পরিচালনা করছে।

পুলিশ জানায়, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে। 

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার