নিজস্ব প্রতিবেদক: লাকসামে কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৩টি উপজেলা ও ২টি পৌরসভার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
"আল্লাহ কোন ব্যক্তির উপর তার সাধ্যের অতিরিক্ত কিছু আরোপ করেন না।" পবিত্র কুরআনের এ আয়াতকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে প্রায় ৯শ জন রুকন গোপন ব্যালটের মাধ্যমে জেলা আমীর নির্বাচনে ভোট দেন।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ডঃ ছৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, সহ-সেক্রেটারি ডাঃ মুহাম্মদ আব্দুল মোবিন।
সম্মেলনে লাকসাম উপজেলা, পৌরসভা, মনোহরগঞ্জ উপজেলা, নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা জামায়াতের আমীর, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল ও রুকনগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, সমাজে যারা এখনো ইসলামী আন্দোলনের দাওয়াত পায়নি কাল কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে মামলা দায়ের করবে। দায়িত্বশীলদের দ্বিগুণ শাস্তির জন্য তারা নালিশ করবে। এজন্য রুকনদের আত্মগঠনের পাশাপাশি নিয়মিত দাওয়াতি কাজসহ সংগঠন সম্প্রসারণে দায়িত্ব পালনে আরো সচেষ্ট হতে হবে।







.jpg)



