স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দোকানপাট বন্ধ করার প্রস্তুতিকালে একটি দোকানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকানের মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন জামাল তালুকদার, খায়ের তালুকদার, মোহাম্মদ ফয়েজ মিয়া, রুস্তম আলী ও মোহাম্মদ আবুল কাশেম।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকেলে মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাঁদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারিভাবে দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।







.jpg)



