Featured

Type Here to Get Search Results !

লাকসাম স্টেডিয়াম সংস্কারে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ৭ দফা দাবিতে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম স্টেডিয়াম সংস্কার ও আধুনিকায়নের দাবিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে সাত দফা দাবিসংবলিত স্মারকলিপি দিয়েছেন লাকসাম ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন। বুধবার (১৪ অক্টোবর) তিনি এ স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে লাকসাম স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের লক্ষ্যে সাতটি দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে উত্থাপিত সাত দফা দাবি হলো-

১. স্টেডিয়ামের বর্তমান অবস্থা সরেজমিন পরিদর্শন করে কারিগরি জরিপ ও মূল্যায়ন করা।

২. খেলার মাঠের পূর্ণাঙ্গ সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা।

৩. দর্শক গ্যালারি, ড্রেসিংরুম, টয়লেট ও খেলোয়াড়দের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা উন্নত করা।

৪. স্টেডিয়ামের নিরাপত্তা, আলোকসজ্জা ও আনুষঙ্গিক অবকাঠামোর উন্নয়ন করা।
৫. ফুটবল, ক্রিকেট ও অ্যাথলেটিকসসহ বিভিন্ন খেলার উপযোগী অবকাঠামো নির্মাণ করা।
৬. তরুণ খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিভা অন্বেষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
৭. স্টেডিয়ামটিকে পর্যায়ক্রমে আধুনিক ক্রীড়া কমপ্লেক্সে উন্নীত করতে সরকারি প্রকল্প গ্রহণ ও প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা।

স্মারকলিপিতে বলা হয়, লাকসাম একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক জনপদ। এ অঞ্চলের ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে স্টেডিয়ামটির সংস্কার ও আধুনিকায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানসম্মত ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলা গেলে স্থানীয় খেলোয়াড়দের প্রশিক্ষণ, প্রতিভা বিকাশ ও জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ বাড়বে। পাশাপাশি তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতেও খেলাধুলা ইতিবাচক ভূমিকা রাখবে।

অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এর মাধ্যমে লাকসাম স্টেডিয়াম নতুনভাবে গড়ে উঠবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনে গতিশীলতা ফিরবে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার