নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত দুই কমিটির মধ্যে উপজেলা শাখায় ১৫১ জন এবং পৌরসভা শাখায় ১০১ জন সদস্য রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) রাতে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে কমিটি দুটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির তালিকা প্রকাশিত হয়।
অনুমোদিত উপজেলা ছাত্রদলের কমিটিতে নুরুন নবী মহসিনকে সভাপতি এবং মো. শাখাওয়াত হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যদিকে পৌরসভা ছাত্রদলের সভাপতি হয়েছেন মহিন উদ্দিন মহিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নেওয়াজ শরীফ।
উপজেলা কমিটির উল্লেখযোগ্য পদে রয়েছেন- সহসভাপতি জামাল হোসেন, রেজাউল করিম ও ওমর ফারুক; যুগ্ম সম্পাদক জাকির হোসেন ও সাইফুল আলম, সহসম্পাদক মহিন উদ্দিন ও আল আমিন, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান অপু, আলা উদ্দিন (অমি) ও সুমন। এ ছাড়া প্রচার সম্পাদক শাহাদাত হোসেন এবং দপ্তর সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান।
পৌরসভা ছাত্রদলের সহসভাপতি হয়েছেন তারেক আজিজ, ইঞ্জিনিয়ার তানভির ও নাছিম আহমেদ রিড; যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম বাবু ও শামীম হোসেন; সহসম্পাদক সাইফুল ইসলাম ও রাসেল হোসেন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন আনাফ আদনান, প্রচার সম্পাদক এনায়েত উল্যাহ এবং দপ্তর সম্পাদক হয়েছেন মোস্তাকিমুর রহমান রাফি।
নবগঠিত কমিটির নেতারা কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁরা বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে লাকসাম ছাত্রদল রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।
দীর্ঘদিন পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।







.jpg)



