Featured

Type Here to Get Search Results !

লাকসামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে লাকসাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

লাকসাম উপজেলা যুবদলের সভাপতি জিল্লুর রহমান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ মাজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোশাররফ হোসেন মুছু, মাহবুবুর রহমান মানিক এবং পৌরসভা যুবদলের সভাপতি মাহবুবুল হক মনু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে উপজেলা ও পৌরসভা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। র‍্যালিটি লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বক্তারা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক ভূমিকা নিয়ে আলোচনা করেন। তাঁরা সংগঠনের ঐক্য ও কার্যক্রম আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার