Featured

Type Here to Get Search Results !

লাকসামে ৩ মামলায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগের তিন নেতা হলেন- উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ভাকড্ডা গ্রামের মো. সুরুজ মিয়া (৭০), একই ইউনিয়নের নৈরপাড় গ্রামের আমির হোসেন (৫৪) এবং উত্তরদা ইউনিয়নের হারাখাল গ্রামের মাঈন উদ্দিন (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিনজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তাদের সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী ২০১৩)-এর একটি মামলায় (নং-০৫/১৩৯, তারিখ: ১০ নভেম্বর ২০২৬) গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, পৌরসভার ৩নং ওয়ার্ডের দক্ষিণ বিনই গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইয়াকুব (২০), একই গ্রামের জামাল হোসেনের ছেলে ফয়সাল হোসেন (১৯) এবং কোমারডোগা গ্রামের মোবারক আলীর ছেলে রবিউল হোসেনকে (১৯) পুলিশ আইনের ৩৪(৬) ধারায় গ্রেপ্তার করেছে। এছাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের দরবেশপাড়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে জিহাদ হোসেনকে (২৬) বিদ্যুৎ আইন-২০১৮-এর ৩৫ ধারায় দায়ের করা মামলায় (নং-১০/১১১, তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬) গ্রেপ্তার দেখানো হয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ কামরুন্নাহার লাইলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া সাতজনকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার