নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম বাইপাস সড়ক দখল করে গড়ে ওঠা হকারদের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রাতুল।
ঘুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কোভিদ পারভেজ এর ছেলে শাহরিয়ার কবির রাতুল মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও নার্গিস সুলতানার হাতে এ স্মারকলিপি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি ও অঙ্গসংগঠনের শওকত আলী, রাসেল মজুমদার, ফয়সাল মাহমুদ, নুরে আলম মিন্টু, আলাউদ্দিন সুমন, সায়েদ শামস, শাহেদ চৌধুরী, মাহবুব আলম সোহাগ, তারেক আজীজ, মহিন, নুরুল ইসলাম মীর, এনামুলসহ আরও অনেকে।
স্মারকলিপি প্রদান শেষে শাহরিয়ার কবির রাতুল বলেন, “সংসদ সদস্য আবুল কালাম এমপির নির্দেশনায় যানজট নিরসনে আমি সমমনা ব্যক্তিদের নিয়ে সোচ্চার হয়েছি। তবে হকার উচ্ছেদ করা আমার দায়িত্ব নয়। তাই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছি। তিনি উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করলে আমরা সার্বিক সহযোগিতা করব।”
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিকেলে লাকসাম বাইপাস সড়ক দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের দুই দিনের সময়সীমা বেঁধে দিয়ে রাস্তা থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার আহ্বান জানান রাতুল। তাঁর এ ঘোষণার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়। যানজট নিরসনে তাঁর এ উদ্যোগকে অনেকে স্বাগত জানান।
শাহরিয়ার কবির রাতুল বিএনপির গুম হওয়া পৌরসভা বিএনপি'র সভাপতি হুমায়ুন কবির পারভেজের ছেলে। স্থানীয় পর্যায়ে তরুণদের মধ্যে পরিচিতি পাওয়া এ নেতা বিভিন্ন সামাজিক সমস্যা ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখছেন বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা।
একটি সূত্র জানায়, দীর্ঘ দিনের যানজট থেকে জনসাধারণের ভোগান্তি কমাতে শীঘ্রই ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসন মাঠে নামবে। এসব দখলের সাথে জড়িতদেরও চিহ্নিত করা হচ্ছে।







.jpg)



