আগামী ১৫ নভেম্বর থেকে নতুন এই সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা নতুন এসিল্যান্ড'র যোগদান এবং পূর্বের এসিল্যান্ড'র বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক পত্রাদেশে লাকসাম উপজেলা সহকারী (ভূমি) মিলন চাকমাকে জনস্বার্থে রেলপথ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বর্তমানে তাঁকে বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা হিসেবে (প্রেষণে) পদায়ন করা হয়।
মোহাম্মদ জামিলুর রহমান ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডার'র কর্মকর্তা। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন।
সূত্রে আরো জানা যায়, রংপুর বিভাগীয় কমিশনারের এক পত্রাদেশে তাঁকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বদলী করে কুমিল্লার লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়।







.jpg)



