Featured

Type Here to Get Search Results !

গোপন ব্যালটে লাকসাম পৌরসভা জামায়াতের আমীর নির্বাচনে ভোট দিলেন রুকনবৃন্দ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভা জামায়াতের কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ২০২৭-২০২৮ সেশনের জন্য আমীর নির্বাচনে গোপন ব্যালটে ভোট দেন সংগঠনের রুকনরা।

পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ সফিকুল আলম হেলাল।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি খায়রুল ইসলামের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন লাকসাম উপজেলা জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ জহিরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ জোবায়ের ফয়সল, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ শহীদ উল্লাহ এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার।

সমাবেশে ২০২৭-২০২৮ সেশনের আমীর নির্বাচনে রুকনরা গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যক্ষ সফিকুল আলম হেলাল। এ সময় উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা ভোটগ্রহণ কার্যক্রমে সহযোগিতা করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার