নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে এক শিবির কর্মীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা। শুক্রবার (৫ জানুয়ারি) ঐ শিবির কর্মীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দিন খান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের পাশাপুর এলাকা থেকে আবু রায়হান (১৯) নামে এক শিবির কর্মীকে আটক করে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা। পরে থানায় খবর দিলে উপ-পরিদর্শক আশরাফুল আলম তাকে গ্রেফতার করে নিয়ে আসে। শুক্রবার সকালে তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তার আবু রায়হান পাশাপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খান আরো জানান, আমাদের অভিযান অব্যাহত রয়েছে।







.jpg)


