Featured

Type Here to Get Search Results !

স্থানীয় সরকার মন্ত্রীকে আ'লীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ২৫৭, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ৫ম বারের মত নির্বাচিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন লাকসামের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৮ জানুয়ারি) লাকসামস্থ মন্ত্রীর বাসভবনে লাকসাম পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি ও লাকসাম পৌরসভার সাবেক প্যানেল মোঃ বাহার উদ্দিন বাহারের নেতৃত্বে পুনঃ নির্বাচিত স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান নেতা-কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবুল, ওয়ার্ড যুবলীগের সভাপতি আবদুল কাদের শাহিন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আলমসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার