
ডেস্ক রিপোর্ট: কুমিল্লাসহ দেশের ২৫টি জেলার ডিসিদের প্রত্যাহার করা হয়েছে। এসব জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহারের পাশাপাশি একই আদেশে তাদেরকে নতুন কর্মস্থলে পদায়ান করা হয়েছে। আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে জানানো হয়।
প্রত্যাহার হওয়াদের তালিকায় আরও রয়েছেন- ঢাকা, সিলেট, রংপুর, কক্সবাজার , চট্টগ্রাম, গাজীপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, মাগুরা, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, নোয়াখালী, মৌলভীবাজার, ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট, চাদঁপুর, খুলনা ও গোপালগঞ্জের ডিসি।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবসহ বিসিএস ২৪, ২৫ ও ২৭ ব্যাচের কর্মকর্তাদের মধ্য থেকে নতুন ডিসি নিয়োগ দেওয়া হবে। নিয়োগের মানদণ্ড হবে মেধা, দক্ষতা ও সততা।
এদিকে, এর আগে ৮৭৬ জন প্রতিনিধিকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এদের মধ্যে ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩ জন পৌর মেয়র রয়েছেন।
এছাড়াও ৯৮৮ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ১০২৪ এর ১০ম ধারা প্রয়োগ করে নিম্নবর্ণিত সব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
প্রত্যাহার করা ২৫ জেলা প্রশাসক (প্রজ্ঞাপন):







.jpg)


