Featured

Type Here to Get Search Results !

জাকের পার্টি মহাসচিবের খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ আগস্ট) লাকসাম পৌরসভা ও নাঙ্গলকোট সদর এলাকার বিভিন্ন স্থানে প্রায় দুই হাজার পরিবারের মাঝে  এ খাবার বিতরণ করা হয়।

ওইদিন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার ও স্থানীয় নেতৃবৃন্দ লাকসাম পৌরসভার ৪,৭, ৮ ও ৯নং ওয়ার্ডের এতিমখানা রোড, গন্ডামারা, কাদ্রা, বাইপাস ও নাঙ্গলকোট সদর এলাকায় খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কুমিল্লা জেলা সভাপতি এডভোকেট আবুল হোসেন মজুমদার, সেক্রেটারি শহিদুল ইসলাম, জেলা আইনজীবী ফ্রন্ট সভাপতি এডভোকেট টিপু সুলতান, জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি মোঃ খোরশেদ আলম, লাকসাম সভাপতি নুর আলম মানিক, সেক্রেটারি সেলিম চৌধুরী হীরাসহ স্থানীয় নেতা-কর্মীবৃন্দ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার