নিজস্ব প্রতিবেদক: লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রবাসীদের সহযোগিতায় শ্রীরামপুর এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৫ আগস্ট) বিকেলে ওই গ্রামের প্রায় আড়াইশ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা ফখরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান, সমাজসেবী মোঃ সাখাওয়াত হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি মাসুদ খন্দকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ওইদিন শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫০টি বন্যাদুর্গত
পরিবারের মাঝে চাল, ডাল, তেল, রসুনসহ খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়। এই খাবারে বানভাসি একটি পরিবার অন্ততঃ এক সপ্তাহ ধরে খেতে পারবে বলে উদ্যোক্তারা জানান।
খাদ্য সামগ্রী বিতরণকালে বাংলাদেশ জামায়াত ইসলামী গোবিন্দপুর ইউনিয়নের আমীর মাওলানা ফখরুল ইসলাম বলেন, গোবিন্দপুর ইউনিয়নের এই প্রত্যন্ত অঞ্চল বছরের পর বছর ধরে উন্নয়ন বঞ্চিত। এলাকার রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজসহ উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী কল্যাণমুখী সংগঠন। তারা চায় সমাজে সৎ যোগ্য ও আদর্শ নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক। একটি কল্যাণ রাষ্ট্র গঠনের কাজ করে যাচ্ছে এই সংগঠনটি। মানবতার কল্যাণে নিজের অস্তিত্বকে বিসর্জন দিতে দ্বিধা করেনি সংগঠনটির কোনো নেতাকর্মী। তিনি আরো বলেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আগামী দিনে গোবিন্দ্পুর ইউনিয়নে উন্নয়নের যাত্রা শুরু করবে শ্রীরামপুর এলাকা থেকে ইনশাআল্লাহ।







.jpg)


