Featured

Type Here to Get Search Results !

'ইসলামী অনুশাসন প্রতিষ্ঠিত হলে সমাজে অন্যায়, জুলুম ও অত্যাচারের বিলুপ্তি ঘটবে' -ড. সরওয়ার সিদ্দিকী

সংবাদদাতা: ইসলাম শান্তির ধর্ম এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। এই ধর্মের অনুসারী কোনো ব্যক্তি বা নেতার মাধ্যমে কোনো মানুষ অত্যাচারিত হতে পারে না। তাই সমাজে ইসলামী অনুশাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে অন্যায়, জুলুম ও অত্যাচারের বিলুপ্তি ঘটবে। শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হবে। গত শনিবার (১৭ আগস্ট) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা ও আওয়ামী ফ্যাসিবাদ সরকারের ১৬ বছরে জেল জুলুমসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী অধ্যাপক ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামি চিন্তাবিদ ও আলোচক মাওলানা ফখরুদ্দিন আহম্মেদ, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি হামিদুর রহমান সোহাগ, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন্নবী, এছাড়াও বক্তব্য রাখেন মাওলানা হারুন রশিদ ভূঁইয়া, মাওলানা আব্দুল ওহাব, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

জামায়াত নেতা মুহাম্মদ হুমায়ুন কবির ভুইয়ার পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন, মুহাম্মদ শাহ জাহান পাটোয়ারী।

সমাপনী বক্তব্য রাখেন, নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতের আমির আবদুল গোফরান। 

অনুষ্ঠানে মনোহরগঞ্জ উপজেলা ও নাথেরপেটুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার