Featured

Type Here to Get Search Results !

মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে লাকসাম উত্তর বাজার দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে উত্তর বাজারস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জড়ো হন। এ সময় একটি মিছিল নিয়ে পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সফিউল্লাহ ও পৌরসভা সেচ্ছাসেবক দলের নেতা রাফায়েত হোসেন রায়হানের  নেতৃত্বে ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতা-কর্মী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার