নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বলেন, লাকসামে সংবাদ কর্মীদের একটাই সংগঠন থাকবে। 'লাকসাম প্রেসক্লাব' সাংবাদিকদের কথা বলবে, সাংবাদিকদের স্বার্থে কথা বলবে। সমাজের অসংগতি তুলে ধরতে সাংবাদিকরা সবসময় তৎপর থাকবেন। সাংবাদিকতা পেশায় অপশক্তির হস্তক্ষেপ রুখতে প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ একযোগে কাজ করবেন।
লাকসাম প্রেসক্লাবের কমিটি গঠন
Thursday, October 24, 2024
সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় কণ্ঠভোটে দৈনিক ভোরের আকাশ পত্রিকার লাকসাম প্রতিনিধি মশিউর রহমান সেলিমকে সভাপতি, সাপ্তাহিক আমাদের অধিকার সম্পাদক কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর লাকসাম প্রতিনিধি এম এ মান্নানকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।







.jpg)


