নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আমীর হাফেজ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি যোবায়ের ফয়সালের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মানে রুকনদের ভুমিকা হবে অনেক বেশি। লাকসাম উপজেলার রুকনরা হবে জ্ঞান-বিজ্ঞান ও পড়াশোনায় অনেক অগ্রবর্তি ও স্মার্ট। আপনাদের নেতৃত্বে প্রত্যেকটি ওয়ার্ড, পাড়া, মহল্লায় ব্যাপক হারে জামাতের গণভিত্তি তৈরিতে ভূমিকা রাখতে হবে। মানুষের পাশে গিয়ে তাদের সমস্যা সমাধানে নেতৃত্ব দিতে হবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, জেলা সেক্রেটারি ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন সিদ্দিকী, সহকারী সেক্রেটারি ডাঃ আব্দুল মুবিন, জেলা দফতর সম্পাদক মু.মিজানুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মু. খায়রুল ইসলাম, লাকসাম পৌরসভা আমির জয়নাল আবেদীন পাটোয়ারী, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ ইউনুস।
রুকনদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন বর্তমান আমীর হাফেজ জহিরুল ইসলাম।
নায়েবে আমির, সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন যথাক্রমে- হাফেজ মোশাররফ হোসেন, জোবায়ের ফয়সাল, মাওলানা হায়াতুন্নবী ও নিজাম উদ্দিন মু. মহসিন।
সম্মেলনে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা শুরা নির্বাচন ও মনোনয়ন সম্পন্ন হয়।
নির্বাচিত ও মনোনীত শুরা সদস্যরা হলেন- মোঃ জোবায়ের ফয়সাল, মাওলানা হায়াতুন্নবী, হাফেজ মোশাররফ হোসেন, নিজাম উদ্দিন মু. মহসিন, মাওলানা বিলাল হোসেন মালেকী, মাওলানা ফরিদুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম বিএসসি, দেলোয়ার হোসেন দুলাল, মাওলানা আব্দুল মান্নান মজুমদার, আবুল কালাম ভুঁইয়া, মাওলানা নুরে আলম, হাফেজ অহিদুর রহমান ও মাওলানা আব্দুল মজিদ।







.jpg)


