Featured

Type Here to Get Search Results !

সদস্য ও কর্মীদের উদ্দেশ্যে আমীরে জামায়াতের হৃদয়গ্রাহী নসীহত


নিজস্ব প্রতিবেদক: সংগঠনের সদস্য, সদস্য প্রার্থী ও কর্মীদের উদ্দেশ্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান হৃদয়গ্রাহী নসীহত পেশ করেছেন। আত্মশুদ্ধি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে আমীরে জামায়াতের নসীহতগুলো সর্বমহলে প্রশংসিত ও গ্রহণযোগ্যতা পেয়েছে। একটি দলের নেতাকর্মীদের প্রতি দলীয় কর্ণধারের এ আহ্বান অভূতপূর্ব বলে অনেকে মন্তব্য করেন।

আমীরে জামায়াতের নসীহতগুলোর মধ্যে রয়েছে- 
১. নিজের দিকে খেয়াল করুন, পরের সমালোচনা বন্ধ করুন।

২. হকদারের হক ফেরত দিন।

৩. স্ত্রীর মোহরানা প্রদান করুন। কবিরা গুনাহ থেকে নিজেকে রক্ষা করুন।

৪. নিজ অবস্থানে নতুন দ্বায়িত্বশীল তৈরী করুন। দায়িত্বে কেউ চিরস্থায়ী থাকবে না।

৫. কর্মীদের দরদি মন, রহম, করুণা দৃষ্টিতে দেখুন।

৬. যে কোন ভাল কথা বলার আগে নিজে আমল করুন। বক্তা সিলেকশানে যার কথা কাজের মিল দেখবেন, ঐ বক্তাকে দ্বীনি প্রোগ্রামে মেহমান করবেন।

৭. কোরআনকে অন্তর দিয়ে বুঝুন ও গ্রহণ করুন।

৮. পরিবারের প্রতি ইনসাফ করুন। বিশেষ করে মা ও স্ত্রীর প্রতি ইনসাফ করুন। বাবা-মায়ের প্রতি রহমতের হাত প্রসারিত করুন। কোনো অবস্থায় যাতে কষ্ট না পান সেদিকে খেয়াল করুন। বাবা-মায়ের পাশাপাশি আপনার সন্তানের মা হিসেবে আপনার স্ত্রীকেও সম্মানের চোখে দেখুন।

৯. মনে রাখবেন আপনারা স্ব-স্ব জায়গায় আল্লাহর প্রতিনিধি। এই অনুভূতি নিয়ে ময়দানে কাজ করবেন।

১০. মহান আল্লাহ আমাদের সকলকে সহীহ বুঝ দান করুন। দেশ ও জাতির কল্যাণে কাজ করুন। সর্বোপরি মহান আল্লাহর সাহায্য কামনা করুন।

ডা. শফিকুর রহমান
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার