নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন। বুধবার (১৫ জানুয়ারি) রাতে নগরীর জামিয়াতুস সালাম মক্কিনগর, বাউবন্দ দারুল হুদা মাদ্রাসা ও এতিমখানাসহ ৪/৫টি মাদরাসার ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা নারী ও শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন।
বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কুমিল্লা মহানগর শাখার সভাপতি হারুনুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, সংগঠনের কুমিল্লা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ।
এসময় শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন, এডভোকেট বদিউল আলম সুজন। শীতবস্ত্র পেয়ে বেজায় খুশি হতে দেখা যায় এসব দুঃস্থ শীতার্ত শিক্ষার্থীদেরকে।
এ প্রসঙ্গে এডভোকেট বদিউল আলম সুজন বলেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াস থেকেই বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মাধ্যমে কুমিল্লা নগরীর মাদরাসার অসহায় ও ইয়াতিম শিক্ষার্থীদের পাশাপাশি দরিদ্র, অসহায় ও ছিন্নমূল মানুষের সহায়তায় এখন থেকে এগিয়ে আসবো। তারই ধারাবাহিকতায় শীতার্তদের এখন শীতবস্ত্র দিচ্ছি। আমরা যাতে এই শিক্ষার্থীসহ মানুষগুলোর জন্য সব সময় এভাবে কাজ করে যেতে পারি। সেজন্য সকলকে পাশে চাই এবং সবার দোয়া কামনা করছি।







.jpg)


