Featured

Type Here to Get Search Results !

লাকসামে ট্রাক চাপায় ব্যবসায়ীসহ নিহত ২, আহত ১

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে বারোটার দিকে ভৈষকোপালিয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, তিন যুবক মোটরসাইকেলে করে লাকসাম থেকে কুমিল্লার দিকে যাচ্ছিলেন। ভৈষকোপালিয়া মোড়ে পৌঁছালে নোয়াখালীগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ড ১১-১৬৯৪) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই লেপ-তোশক ব্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) ও মাসুদ (২৮) প্রাণ হারান। গুরুতর আহত মাসুকুর রহমান বাবু (২৮) কে কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব‌্যবসায়ী তাবারক উল্লাহ মালু (৪২) লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গুনতি গ্রামের শফিকুর রহমানের ছেলে ও মাসুদ (২৮) পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের আবু তাহেরের ছেলে।

লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, একই স্থানে গত বছর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিরাপত্তা খুঁটির আঘাতে মোটরসাইকেল আরোহী দুই যুবক প্রাণ হারান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার