Featured

Type Here to Get Search Results !

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের ঘোষণাপত্র জারির দাবিতে কুমিল্লার লাকসামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাস থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে লাকসাম দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে লিফলেট বিতরণ করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ বাজারের ব্যবসায়ী, পথচারিসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিভিন্ন দাবি ও প্রস্তাবনা সম্বলিত লিফলেট বিতরণ করেন।  

লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্য মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, আনোয়ারুল আজিম রাহি, তারেক হোসেন, মিনহাজুল ইসলাম, সাজ্জাদ হাসান সায়মন, ফাহিম খান, আল হেলাল রাফি, কাউসার আহমেদ, পেয়ার আহমেদ, দিদার হোসেন, নাদিম আহমেদ, অভি সাহা, রায়হান হোসেন, শহিদ জিসানের পরিবারের সদস্য ফাহিম প্রমুখ।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার