আবু ইউসুফ কোম্পানির সভাপতিত্বে রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লাকসামের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় ও পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন, ফোরামের আহবায়ক আবুল হোসেন।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন ও যুগ্ম আহবায়ক মোজাম্মেল খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, ফোরামের উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন সরকার, নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন হেলাল, লাকসাম জংশন স্টেশনের কেবিন মাস্টার ইকবাল হোসেন, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, সাপ্তাহিক সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, আজিমুদ্দিন মাকসুদ, মাস্টার শাহজাহান ভূঁইয়া, ওমর ফারুক লিটন, মাইনুদ্দিন শরীফ, আব্দুল মোমিন প্রমুখ।
এ সময় লাকসামে বসবাসকারী নাঙ্গলকোট উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় মোঃ আবুল হোসেনকে আহবায়ক ও বেলাল মজুমদারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির নাম ঘোষণা করা হয়।







.jpg)


