Featured

Type Here to Get Search Results !

মেধাবীদের সংবর্ধনা দিলো মাওলানা আব্দুল করিম ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার উৎসব পদুয়ায় মাওলানা আবদুল করিম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) পেরুল উত্তর ইউনিয়নের উৎসব পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে গঠিত সামাজিক সংগঠনটি এলাকায় দ্বীনি শিক্ষা প্রসারে মেধা বিকাশে ভূমিকা রাখতে চায়। 

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী রেক্স ফ্যাশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোঃ কোরবান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সভাপতি মোঃ হুজ্জাতুল ইসলাম। 

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ বেলাল হোসেনের তত্বাবধানে ও অ্যাডভোকেট আরিফুর রহমান শাহীন এবং মাওলানা কামরুল ইসলামের  পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নাঙ্গলকোট আফসারুল উলূম কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল কাদির, ফয়েজগঞ্জ ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মহিব উল্যাহ, অধ্যক্ষ আবদুল কাইয়ুম, অধ্যাপক মাওলানা আবদুল কাহ্হার, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ। 

এসময় উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির শরীফ, রুবেল হোসেন, রবিউল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।

বক্তারা উল্লেখ করেন, এই ফাউন্ডেশনের মরহুম মাওলানা আব্দুল করিম ফয়েজগঞ্জ মাদ্রাসার শিক্ষক ছিলেন। দ্বীনি শিক্ষা প্রসারে তিনি কাজ করেছেন। শিক্ষা প্রসারে মাওলানা আব্দুল করিম ফাউন্ডেশন শিক্ষার প্রসারে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, মাওলানা আব্দুল করিম ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে নানামুখী সামাজিক কল্যাণ মুখী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার