Featured

Type Here to Get Search Results !

লাকসামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: গণহত্যার বিচার, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার এবং আগামী নির্বাচন পিআর (Proportional Representation) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মোরশেদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণের সহ-সভাপতি মাওলানা আহমদ উল্লাহ খালিদ, ইসলামী আন্দোলন লাকসাম পৌরসভার সভাপতি মুফতি ইমরান হোসাইন লাকসামী। এছাড়াও উপজেলা ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মোরশেদুল আলম বলেন, বৈষম্যরোধ করতে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই। যারা পিআর না বুঝার ভান করছে, তাদের খারাপ মতলব আছে। তারা এদেশে সুশাসন চায় না। তারা আগের মতই এদেশের মানুষের সম্পদ লুটপাট করে খেতে চায়। তাদেরকে প্রতিহত করতে হবে। এদেশের মানুষ তাদের মতলব বুঝে গেছে। এদেশে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা ইউসুফ ফারুকীর সভাপতিত্বে সমাবেশে উপজেলা ও পৌরসভা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার