সংবাদদাতা: 'স্মৃতির মিনারে বিদ্যালয় প্রাঙ্গণে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসাম রেলওয়ে হাইস্কুলে (এ. মালেক ইনষ্টিটিটিউশন) এসএসসি ১৯৮৩ ব্যাচের পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত পূনর্মিলনী
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লাকসাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম জংশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর মিল্টন, বিএনপি নেতা ইঞ্জিঃ সোলাইমান, পূনর্মীলনি উদযাপন কমিটির প্রফেসর শাহীন, মাষ্টার মাহবুব, লাকসাম উপজেলা এলজিইডি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, মোঃ জহিরুল ইসলাম, সুব্রত পাল (আমেরিকা প্রবাসী), হুমায়ুন কবির (আমেরিকা প্রবাসী), পংকজ মজুমদার, আব্দুল ওয়াদুদ, মোঃ আজাদ, মোঃ আলমগীর হোসেন, মোঃ আনোয়ার হোসেনসহ ১৯৮৩ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।
দীর্ঘদিন পর সহপাঠীদের কাছে পেয়ে একে অপরকে দেখে জড়িয়ে ধরতে দেখা যায়। খোলাকণ্ঠে গান, মধ্যাহ্ন ভোজন, র্যাফল ড্র, পুরষ্কার , ক্রেষ্ট, টি শার্ট, ক্যালেন্ডার বিতরণসহ দিনব্যাপী নানা আয়োজনে মেতে ওঠে সহপাঠীরা।
আমেরিকা প্রবাসী মোঃ হুমায়ুন কবির পূর্নমিলনী অনুষ্ঠান করতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় ও ব্যাচের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কানাডা প্রবাসী মিনরা বেগম ব্যক্তিগত কর্মব্যস্তা বাদ দিয়ে অনুষ্ঠানে অংশ নিতে পেরে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পুরনো সহপাঠীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তারা।







.jpg)


