Featured

Type Here to Get Search Results !

নাওটি রেলওয়ে জামে মসজিদের খতিব ক্বারী ইদ্রিসকে রাজসিক সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ৫৮ বছর মসজিদের ইমামতি শেষে কুমিল্লার লাকসাম উপজেলার নাওটি রেলওয়ে জামে মসজিদের খতিব ক্বারী আবু সাঈদ মোঃ ইদ্রিসকে রাজসিক বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। 

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নাওটি রেলওয়ে জামে মসজিদ কমিটি, নাওটি প্রবাসী ফোরাম ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মসজিদ প্রাঙ্গনে এ রাজসিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নাওটি রেলওয়ে জামে মসজিদের মোতয়াল্লী মাষ্টার মোঃ ইয়াছিন খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিলিপ দরবার শরীফের পীর শাহ সুফি মাওলানা আবু ছালেহ মোঃ রহুল আমিন।

অনুষ্ঠানে সংবর্ধিত খতিব ক্বারী আবু সাঈদ মোঃ ইদ্রিস স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা শ্যামপুর থানা জমায়াতের আমীর মাওলানা আবদুর রব ফারুকী, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মাওলানা মোঃ সহিদ উল্যাহ। 

স্বাগত বক্তব্য রাখেন, মসাজিদ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম খান বাবলু। 

ভূমি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম খানের প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা আবদুল করিম খান, মাওলানা বাহা উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক একেএম সাইফুল্লাহ হুমায়ুন, সৌদি প্রবাসী ব্যবসায়ী সাইফুল ইসলাম, ব্যবসায়ী অহিদুর রহমান, বিএনপি নেতা এনায়েত উল্যা প্রমুখ। 

এ সময় আজগরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ- সভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মজিবুল হক, ব্যাংক কর্মকর্তা রোকনুজ্জামান খান পলাশ, সৌদি আরব প্রবাসী জুলফিকার আলী ভুট্টো, মসজিদ কমিটির অন্যতম সদস্য ইব্রাহিম খান, মাহবুব খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে জামে মসজিদের খতিবকে নগদ দুই লাখ টাকা, সম্মাননা ক্রেস্ট ও নিত্য ব্যবহার্য সরঞ্জামাদি উপহার দেওয়া হয়। পরে ফুলের মালা পরিয়ে তাকে প্রাইভেটকার ও মোটরসাইকেল শোভাযাত্রাসহ লাকসাম উপজেলার আশকামতা গ্রামে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। মোটরসাইকেল শোভাযাত্রাটি রাস্তার দুই পাশের উৎসুক জনতার নজর কাড়ে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার