Featured

Type Here to Get Search Results !

বিছানায় পড়েছিল শিক্ষকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক:‌ কুমিল্লার লাকসামে ভাড়া বাসা থেকে এক স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীফুল ইসলাম (২৭) নামে ওই শিক্ষক চৌদ্দগ্রামের শুভপুর ইউনিয়নের পোটকরা (নোয়াপাড়া) গ্রামের আবদুর রশিদের ছেলে।

২০২৫ সালের সেপ্টেম্বরে লাকসামের আল আমিন ইনস্টিটিউটে গণিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন।  

তিনি বিদ্যালয়ের অদূরে ডিম ব্যবসায়ী শাহ আলমের বাসায় ভাড়া থাকতেন। শুক্রবার ও শনিবার স্কুল বন্ধ ছিল। রোববার না আসায় স্কুল থেকে ফোন দিলেও রিসিভ করেননি। 

স্থানীয়দের ধারণা, হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোক করে তিনি মারা গেছেন। দুদিন ধরে বিছানায় পড়ে ছিল এ স্কুল শিক্ষকের মরদেহ।

এদিকে, ওই শিক্ষকের আত্মিয়রা শনিবার তাকে ফোন দিয়ে পাননি। রোববার রাত ১০টার দিকে বাসায় এসে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে বাসার মালিককে জানান। পরে লাকসাম থানায় খবর দিলে পুলিশ দরজা ভেঙে বিছানায় শুয়ে থাকা মরদেহ উদ্ধার করে। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহমেদ জানান, ভাড়া বাসা থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর রোববার বিকেলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

রোববার বিকেলে নিজ গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার