নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে নির্বাচনী প্রচারণাকালে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ইউসুফ ভান্ডারি (৫০) লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডের ফতেপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় লোকজন জানায়, বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ইউসুফ ভান্ডারী মাইকে বিএনপির নির্বাচনী প্রচারণায় নামেন। প্রচারণার একপর্যায়ে সন্ধ্যায় তিনি হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই গ্রামের গুম হওয়া বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল জানান, ইউসুফ ভান্ডারী ছিলেন বিএনপির একজন নিরেট কর্মী। তিনি ছিলেন, অত্যন্ত সদালাপী। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।







.jpg)


