Featured

Type Here to Get Search Results !

লাকসামে ফসলী জমির মাটি কাটার অভিযোগে ২ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ফসলী জমির মাটি কাটার অপরাধে ২ জনের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ ঘটনায় কাঁকন আহমেদ শাওন (২১) নামে এক শ্রমিককে ১ মাসের কারাদণ্ড ও রমজান আলী (৩৭) নামে অপর শ্রমিককে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। উপজেলার আজগরা ইউনিয়নের শাহপুর এলাকায় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দু জনকে কারাদণ্ড দেয়া হয়। তবে মূল মাটি খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় নি।

এলাকাবাসী জানায়, আজগরা ইউয়নিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন ঐ শ্রমিকদের দিয়ে মাটি কেটে বিক্রি করছিলেন। 

বিষয়টি অস্বীকার করে আজগরা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাহাবুদ্দিন বলেন, আমি মাটির ব্যবসা করি। তবে জেলে দেওয়া লোকজন আমার নয়। তারা মাটি ব্যবসায়ী আবু হানিফের কাজ করে।

এ বিষয়ে আবু হানিফের মুঠোফোনে (01635770157) বারবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা বলেন, বালু মহাল আইনে দুইজনের কারাদণ্ড দেয়া হয়েছে। এদের মধ্যে কাঁকন আহমেদ শাওনকে ১ মাসের কারাদণ্ড ও রমজান আলী নামে অপর একজনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।

কৃষি জমি বিনষ্টসহ অবৈধভাবে মাটিকাটা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার