নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসাম পৌরশহরের ঐতিহ্যবাহী দৌলতগঞ্জ এতিমখানা কমপ্লেক্সে বুধবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতিমখানা কমপ্লেক্সের সভাপতি ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি মজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।
বিশেষ অতিথি ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. নূর উল্লাহ রায়হান, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দোলন, লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাফসান ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান ভুঁইয়া দোলন, লাকসাম উপজেলা সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন মশু, পৌরসভা সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও অন্যান্য নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে প্রধান অতিথি মোঃ আবুল কালাম এমপি এতিমদের কল্যাণে সরকারি সহায়তা বৃদ্ধির আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের তাদের নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান।
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।







.jpg)


