Featured

Type Here to Get Search Results !

লাকসামে ৩শ পরিবারে জামায়াতের ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের শাহাপুর গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে প্রায় ৩শ অসচ্ছল ও অভাবী পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আর্তমানবতার সেবায় এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি লেকচারার মাওলানা মুহাম্মদ শহীদ উল্যাহ। 

তিনি বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি মানবিক সংগঠন।গরিব-অসহায় মানুষের পাশে জামায়াত অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং মানুষের মুখে হাসি ফোটানো।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জোবায়ের ফয়সাল। 

এছাড়াও উপস্থিত ছিলেন ড. রাশেদুল আলম (সাবেক ছাত্রনেতা ও এশিয়ান ইউনিভার্সিটির প্রভাষক), মোজাম্মেল হোসেন সবুজ (ইউনিয়ন সহকারী সেক্রেটারি ও ৫নং ওয়ার্ড সভাপতি), মাওলানা আব্দুর রহমান তৈয়ব (৫নং ওয়ার্ড সেক্রেটারি), মৌলভী মোস্তফা কামাল আজাদী, জামায়াত নেতা আব্দুল্লাহ মোতালেব, আবু ইউছুপ, ইঞ্জিনিয়ার নূরুল আলম এবং যুব নেতা জসিম উদ্দিন।

এছাড়া ইউনিয়ন শিবির সভাপতি জোনায়েদ হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মসূচি বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এদিন উপকারভোগী পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

কর্মসূচির শেষে আয়োজকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সমাজের বিত্তবানদের প্রতি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার