Featured

Type Here to Get Search Results !

বন্ধুত্বের ভালোবাসায় ন্যাড়া ১০ বন্ধু!

ডেস্ক রিপোর্ট: বন্ধুত্বের অনন্য নজির স্থাপন করলেন কুমিল্লার মুরাদনগরের ১০ তরুণ। বন্ধুর কষ্টে পাশে দাঁড়াতে গিয়ে তাদের কর্মকান্ড এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে।

ঘটনাটি উপজেলার বাঙ্গরা এলাকার খৈয়াখালী বাজারে। বিষয়টি শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের সজীব নামের এক যুবক মাথার ত্বকের জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শে তাকে মাথা ন্যাড়া করতে হয়। কিন্তু বন্ধুর এমন পরিস্থিতিতে তাকে একা ছেড়ে দেননি অন্য বন্ধুরা।

বন্ধুর কষ্ট ভাগ করে নিতে করে গত বুধবার বিকেলে (১৫ এপ্রিল) একটি সেলুনে একে একে নিজেদের মাথা ন্যাড়া করেন ৯ বন্ধু। মুহূর্তেই তৈরি হয় বন্ধুত্বের এক অনন্য দৃষ্টান্ত। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া পড়ে।

এই হৃদয়স্পর্শী ঘটনায় অংশ নেন- কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফুল ইসলাম, মো. আব্দুল মোমেন, মো. নাজিমুদ্দিন, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম হোসেন ও মো. সাগর হোসেন।

বন্ধুরা তাদের প্রতিক্রিয়ায় জানান, “সজীব যেন নিজেকে একা মনে না করে, তার পাশে আছি—এটা বোঝাতেই আমরা সবাই ন্যাড়া হয়েছি।”

স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগাপ্লুত হয়ে বলেন, “এমন বন্ধুত্ব এখন খুব কমই দেখা যায়। এটা সত্যিই অনুকরণীয়।”

বন্ধুদের এমন ভালোবাসায় আপ্লুত হয়ে সজীবও আয়োজন করেন এক ব্যতিক্রমী সম্মাননা অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের ‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের জন্য আয়োজন করা হয় পুরস্কার বিতরণী।

লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জনকে একটি রাজহাঁস, আর তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। বাকি সবাইকে দেয়া হয় হাতঘড়ি।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার