Featured

Type Here to Get Search Results !

লাকসামে কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন

নিজস্ব প্রতিবেদক: টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে লাকসামে দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মে) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 ২০২৫-২৬ অর্থবছরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় দিনব্যাপী কৃষক-কৃষাণী  প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান এবং উপজেলা কৃষি অফিসার মোঃ আল-আমিন। কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মুজাহিদুল ইসলামের পরিচালনায় প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার