Featured

Type Here to Get Search Results !

৯১৩৫ পিছ ইয়াবাসহ রাকিব গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর উপজেলার গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৯১৩৫ পিছ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা শনিবার (১৬ মে) রাতে এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত মোঃ রাকিব হোসেন (২০) কুমিল্লা কোতয়ালী এলাকার গাজীপুর গ্রামের নূর আলমের ছেলে।

র‌্যাব সুত্রে জানা যায়, শনিবার রাতে র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে মোঃ রাকিব হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯১৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক সাদমান ইবনে আলম জানান, জিজ্ঞাসাবাদে তার তথ্য মতে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাবের মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

তিনি জানান, গ্রেফতারকৃত রাকিব হোসেনের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে রোববার সকালে থানায় হস্তান্তর করা হয়েছে।

Tags

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার