Featured

Type Here to Get Search Results !

লাকসামে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার মাদক কারবারি হান্নান জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লাকসামে ১০ কেজিসহ আবদুল হান্নান (৩৫) নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি গ্রামের আব্দুর রহমান দরবেশ বাড়ির এবাইদুল হক এবুর ছেলে।

সোমবার (২২ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক কারবারি মো. আবদুল হান্নানকে কুমিল্লার আদালত জেল হাজতে পাঠিয়েছে। 

লাকসাম থানা সূত্রে জানা গেছে, রোববার (২১ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লাকসাম পূর্ব ইউনিয়নের উত্তর নরপাটি এলাকা হতে স্থানীয় লোকজনের সহায়তায় আভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। 

লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন্নাহার লাইলী জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারি আবদুল হান্নানের বিরুদ্ধে লাকসাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। তাকে কুমিল্লার বিজ্ঞ আদালত জেল হাজতে পাঠিয়েছে।

Top Post Ad

আলমাছ ষ্টীল এন্ড স্টান্ডার্ড ফার্ণিচার